,

ঢাকা-চট্টগ্রামের বাস ধর্মঘট প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : জরিমানার প্রতিবাদে ঢাকা চট্টগ্রামের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে আন্তঃজেলা বাস মালিক সমিতি ও পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর রবিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘোষণা দেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন।

ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে জরিমানার প্রতিবাদে রবিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা-বেনাপোলসহ ৬৮টি রুটে বাস বাস ধর্মঘট ডাকে আন্তঃজেলা বাস মালিক সমিতি ও পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

এর ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এরপর চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঙ্গে বৈঠকে বসেন সমিতির নেতারা। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।

রবিবার বিকালে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান চালান বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক। অভিযানে হানিফ পরিবহন, সিডিএম ট্রাভেলস ও নাভিলা পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, একাধিক যাত্রীর অভিযোগের ভিত্তিতে নগরের বিআরটিসি, অলংকার ও ভাটিয়ারীর বাস কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ঈদের অগ্রিম টিকিটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেয়ায় তিনটি পরিবহনকে জরিমানা করা হয়।

এরপরই ধর্মঘটের ডাক দেয় আন্তজেলা বাস মালিক সমিতি ও পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর