,

শেষ ম্যাচে টাই করলো বাঘিনীরা

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুঁইয়ে রেখেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হারলেই পেতে হতো হোয়াইটওয়াশের স্বাদ। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে রোমাঞ্চ ছড়িয়ে টাই করে সফর শেষ করেছে বাঘিনীরা!

প্রিটোরিয়ার ম্যান্ডেলা ওভাল মাঠে প্রথমে ব্যাট করে অধিনায়ক নাদাইন ডি ক্লার্কের অপরাজিত ৮৩ রানে ভর করে ৩ উইকেটে ১৪৭ রান তোলে প্রোটিয়ারা। জবাবে ওপেনার সানজিদা ইসলামের অপরাজিত ৭৩’এ ৫ উইকেটে বাংলাদেশ ঠিক একই রান তোলায় টাই মেনেই মাঠ ছাড়তে হয়।

অথচ ম্যাচটা হতে পারত বাংলাদেশেরই। ১৬ ওভারে ১১৭ রান তুলে ফেলে নিগার সুলতানার দল। শেষ ২৪ বলে জিততে হলে ৭ উইকেটে করতে হতো ৩০। শেষ ওভারে সমীকরণ নেমে আসে আরও কমে। মাত্র ৯ রান!

কিন্তু শেষ ওভারে এসেই বাঁধে বিপত্তি। প্রথম তিন বলে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। রান আসে মাত্র ২। শেষ তিন বলে শায়লা শারমিন ছয় রান নিলে টাই হয় ম্যাচের ফল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর