,

২৪ ঘণ্টায় ১৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

news-image

নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৫৩ জন এবং সারা দেশে ৮১৭ জন। চলতি বছরে এক দিনে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৪ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সারা দেশে ২৪ হাজার ৮০৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ১৯ হাজার ৮১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সারাদেশে ৫ হাজার ৭২৩ জন আক্রান্ত হয়েছেন। এ বছর এখন পর্যন্ত সারাদেশে ২৪ হাজার ৮০৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ১৯ হাজার ৮১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সারাদেশে ৫ হাজার ৭২৩ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব এ পর্যন্ত মাত্র ১৮ জনের মৃত্যু হয়েছে।

রাজধানীর স্কয়ার হাসপাতালে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার, মিটফোর্ড হাসপাতালে শেফালী বেগম এবং ঢাকা শিশু হাসপাতালে আলভী নামে এক শিশু, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ইডেন কলেজের ছাত্রী শান্তা নামে একজন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্জিনা বেগম ও রূপসা উপজেলায় মঞ্জুর শেখের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬৮ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালের মধ্যে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি রোগী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার বিকাল ৫টা পর্যন্ত ঢামেক হাসপাতালে দুই হাজার ৯২৮ জনের মধ্যে ৬৯৭ রোগী ভর্তি ছিলেন। মিডফোর্ডে ৪২৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৪৮ জন, সোহরাওয়ার্দীতে ৩৬৯ জন, হলি ফ্যামিলিতে ৭৪ জন, বারডেমে ৬৩ জন, বিএসএমএমইউতে ১৬৩ জন, পুলিশ হাসপাতালে ১৪৫ জন, মুগদা হাসপাতালে ৩৮০ জন, বিজিবি হাসপাতালে ২৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৮৩ জন, কুর্মিটোলায় ৩১৯ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া ৩৬ বেসরকারি হাসপাতালে এক হাজার ৮৭২ জন চিকিৎসাধীন আছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হযে রাজধানীর বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪১৬ জন, খুলনা বিভাগে ৪২১ জন, রাজশাহী বিভাগে ৩৪২ জন, রংপুর বিভাগে ২১৫ জন, বরিশাল বিভাগে ২২৯ জন এবং সিলেট বিভাগে ৯৯ জন জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর