শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যেই অনিমেষকে ভালোবাসার কথা জানালেন ভাবনা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রকাশ্যেই পরিচালক অনিমেষ আইচকে ভালোবাসার কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ৩ আগস্ট ছিল ভাবনার জন্মদিন। প্রিয় মানুষটির জন্মদিনে বিশেষ পার্টিও দিয়েছেন অনিমেষ। নিজের উচ্ছ্বাসের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী।

ভাবনা জানিয়েছিলেন, শুট করেই কাটছে বিশেষ দিনটি। মুঠোফোনে কথা বলার সময় ‘ক্যামেরা’, ‘রোলিং’ ইত্যাদি শব্দও শোনা যায়। তবে আগের রাতে ১২টা বাজতেই কেক কেটেছেন। সঙ্গী ছিলেন প্রিয়তম অনিমেষ আইচ।

একাধিক ফেসবুক পোস্টে ভাবনা জানিয়েছেন, জন্মদিনে ‘সারপ্রাইজ পার্টি’ দিয়েছেন অনিমেষ আইচ। উচ্ছ¡সিত ভাবনা একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমাকে এত সারপ্রাইজ করেছে, আমি অনেক অনেক বেশি খুশি। কী দারুণ পার্টি! খুব উপভোগ করেছি।’ জন্মদিনকে যাঁরা ‘স্পেশাল’ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী।অনিমেষ আইচকে ‘মাই লাভ’ উল্লেখ করে ভাবনা আরো লিখেছেন, ‘অনুভ‚তি প্রকাশের ভাষা নেই।’ ‘ঝগড়া, ভালোবাসা, যত্ন আর প্রতিটি মুহূর্তের জন্য’ অনিমেষকে ধন্যবাদ জানান।

আরেক পোস্টে ভাবনা লিখেছেন, ‘অনিমেষ আইচ, আলহামদুলিল্লাহ, জীবনে আপনাকে পেয়েছি। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি একটা কিউট।’এদিকে, ভাবনার সঙ্গে জোড়া ছবি শেয়ার করে ফেসবুক পোস্টে পরিচালক অনিমেষ আইচ লিখেছেন, টানা তিন দিন চলবে অভিনেত্রীর জন্মদিন পালন।

ভাবনা বলেছিলেন, ‘আজকের দিনটি শুটিং করেই কাটছে। জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই। ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। রাতে কেক কেটেছি। এরপর অনিমেষ আর আমি ঘুরলাম। রাতে অনিমেষ ছাড়া আর কেউ ছিল না।’

অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ ভাবনাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পাশাপাশি টিভি নাটকে মনোযোগী হয়েছেন একসময়। ভিন্নধর্মী অভিনয় দিয়ে দর্শকদের টেলিভিশনের সামনে ধরে রাখতে জানেন ভাবনা। দর্শকপ্রিয় এ অভিনেত্রী রুপালি পর্দাতেও বেশ সফল। এবারের ঈদুল আজহায় ভাবনাকে অনিমেষ আইচের টেলিফিল্ম ‘ফেরা’য় দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা