,

বাড়তি ভাড়া নেয়ার অভিযান : চট্টগ্রাম থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএ। অভিযানে তিনটি পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযান পরিচালনা ও জরিমানা করার পরপরই চট্টগ্রাম থেকে ঢাকাসহ ৬৮টি রুটের বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি।

রোববার (৪ আগস্ট) রাত ৮টার পর চট্টগ্রাম থেকে ঢাকাসহ ৬৮টি রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে রোববার বিকেলে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান চালান বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।

ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, একাধিক যাত্রীর অভিযোগের ভিত্তিতে নগরের বিআরটিসি, অলংকার ও ভাটিয়ারীর বাস কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ঈদের অগ্রিম টিকিটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেয়ায় তিনটি পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা করা পরিবহন সার্ভিসগুলো হলো- হানিফ পরিবহন, সিডিএম ট্রাভেলস ও নাভিলা পরিবহন।

তবে এ বিষয়ে কথা বলতে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর