,

প্রধানমন্ত্রী অক্টোবরে দিল্লি সফরে যাবেন

news-image

কূটনৈতিক প্রতিবেদক : চলতি বছরের অক্টোবরে দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়ান চ্যাপ্টার বা রিজিওনাল এজেন্ডা ইন্ডিয়ান ইকোনমিক সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবর মাসে ভারত সফরে যাচ্ছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর আগামী ২০-২১ আগস্ট ঢাকায় আসছেন। সে সময় প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ চূড়ান্ত হবে।

ত্রিপুরার আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য ভারত বাংলাদেশের কাছে জমি চেয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগরতলা বিমানবন্দরের জমি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চিঠি পায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন। তখন এ বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে লন্ডনে লম্বা সফর শেষে ৮ আগস্ট (বৃহস্পতিবার) দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২১ জুলাই বিভিন্ন কর্মসূচিতে যোগদানের জন্য যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী। সেখানে আগামী ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে ৭ আগস্ট (বুধবার) যুক্তরাজ্য থেকে রওনা হয়ে ৮ আগস্ট তিনি দেশে ফিরবেন।

এর আগে গত ২১ জুলাই সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর