,

টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে দ্বিতীয় কমিউনিটি শিল্ড জিতলো ম্যানসিটি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয় কমিউনিটি শিল্ড জিতলো। রবিবার ওয়েম্বলিতে ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।

আগের বছরের লিগ চ্যাম্পিয়ন ও এফএ কাপ বিজয়ীদের মধ্যে হয়ে থাকে ঐতিহ্যবাহী এই ম্যাচ। কিন্তু গত বছর দুটি শিরোপাই জেতায় ম্যানসিটি প্রতিপক্ষ হিসেবে পায় লিগ রানার্স আপ লিভারপুলকে।

১২ মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। পেপ গার্দিওলার দলকে লিভারপুল পাল্টা জবাব দেয় দ্বিতীয়ার্ধে। ৬৭ মিনিটে বদলি নামার ১০ মিনিট পর জোয়েল মাতিপের গোলে সমতা ফেরায় ইউরোপ চ্যাম্পিয়নরা।

এরপর ইনজুরি সময়ে জয়সূচক গোল পেতে পারতো লিভারপুল। কিন্তু ম্যানসিটি রাইট ব্যাক কাইল ওয়াকার দারুণভাবে প্রতিহত করেন মোহাম্মদ সালাহর হেড। তাতে ম্যাচ যায় টাইব্রেকারে। যেখানে জোর্জিনিও উইনালডামের দ্বিতীয় কিক রুখে দেন ব্রাভো। এরপর পঞ্চম কিকে গ্যাব্রিয়েল জেসুসের লক্ষ্যভেদে টানা দ্বিতীয় ও ষষ্ঠ কমিউনিটি শিল্ড জেতে ম্যানসিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর