,

হোমনায় ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনামূলক আলোচনা

news-image

মো. আবু রায়হান চৌধুরী : “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান প্রমুখ।

অপরদিকে দুপুর ১২টায় হোমনা থানার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। এসময় উপস্থিত ছিলেন হোমনা-মেঘনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর