,

রাস্তায় নেমে বউ-শাশুড়ির চুলোচুলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ স্বামী-শ্বশুরের

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ দুই প্রজন্মে দু’জন সংসারের কর্ত্রী৷ দু’জনের ভূমিকা প্রায় একইরকম। শাশুড়ি ও বউমা – একে অন্যের প্রশংসায় মুখর, এমন বিশেষ শোনা যায় না। শাশুড়ি-বউমার সম্পর্ক ভাল হওয়া যেন অবিশ্বাস্য ব্যাপার। পরিবর্তে সাপে-নেউলে সম্পর্কই দস্তুর। বাড়িতে বাকযু’দ্ধ হয়তো চলে, কিন্তু তা বলে হাতাহাতি-চু’লোচুলি! তাও আবার রাস্তায় নেমে! অবাক হলেও এমন ঘটনায় রীতিমতো সরগরম পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। তাঁদের মা’রামা’রিই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা ওই দুই গৃহবধূ। নিজে পছন্দ করেই পুত্রবধূকে ঘরে এনেছিলেন বৃদ্ধা। তাঁর দাবি, সম্বন্ধ দেখার সময় মেয়েকে বেশ ভালই লেগেছিল। সেই মতো বিয়েও দেনে ছেলের। অভিযোগ, কিন্তু বউমা সংসারে পা রাখার পর থেকেই বদলে গিয়েছে ছবিটা। বউমার আসল চেহারাই যেন প্রকাশ পেয়েছে। সম্বন্ধের সময় এক্কেবারে লক্ষ্মীমন্ত মেয়েই নাকি বউমা হয়ে হয়ে উঠেছে ভ’য়ংকর। উঠতে বসতে শাশুড়ির সঙ্গে অশান্তি লেগেই থাকে। শাশুড়ির কোনও কিছুই তাঁর পছন্দ নয়।

শাশুড়ির মতোই গৃহবধূর অভিযোগের তালিকাও বেশ লম্বা। তাঁর দাবি, শাশুড়ি বিয়ের আগে নিজের মেয়ের মতো আচরণ করতেন৷ কিন্তু বিয়ের পর থেকে শাশুড়ির রূপ বদলে গিয়েছে। মেয়ের মতো ভাবা তো দূর, পুত্রবধূ হিসাবেও স্বীকার করতে চান না তিনি।

শাশুড়ির সঙ্গে ঝামেলা তাই সংসারে নিত্যনৈমিত্তিক বিষয়৷ তারই বহিঃপ্রকাশ ঘটেছে সদ্য। একটি ভিডিওতে দেখা গিয়েছে, বউমা এবং শাশুড়ি রাস্তায় শুয়ে মারামারি করছেন। রাস্তায় কখনও তারা চু’লোচুলি করছেন, তো আবার কেউ কাউকে চড় মারছেন। আশেপাশেই রয়েছেন বাড়ির দুই কর্তা – বাবা এবং ছেলে।

এমন এক দৃশ্যে সচক্ষে দেখতে রাস্তায় ততক্ষণে ভিড়ও জমিয়ে ফেলেছেন প্রতিবেশীরা। কিন্তু শাশুড়ি-বউমার অশান্তিতে তাঁরা এতই বিরক্ত সকলে যে কেউই বাধা দিচ্ছেন না তাঁদের। পরিবর্তে মনের আনন্দে রাগ না মেটা পর্যন্তই চলে মারামারি, চুলোচুলি। শাশুড়ি-বউমার দ্বৈরথ নতুন কিছুই নয়, কিন্তু এমন মা’রামা’রি কেউ আগে দেখেছেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা।

ভিডিও:

https://www.youtube.com/watch?v=zpgD7QAbRD8

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর