সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

news-image

চোখের চিকিৎসায় বর্তমানে লন্ডন অবস্থান করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে ডেঙ্গু পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তিনি বিনামূল্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। শনিবার (৩ আগস্ট) দুপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। তার নির্দেশেই স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টা কাজ করছে। ডেঙ্গু রোগীর সংখ্যা যদি বেড়ে যায়, তাদের চিকিৎসার জন্য আরও তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। যেমন- শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট দেড়শ’ রোগীর জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত তিন দিন পর্যালোচনা করে দেখা গেছে, আগের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কমেছে। ঢামেকে মোট ভর্তি ছিল ২ হাজার ৭শ’ ৯৪ জন। ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৯০ জন। এখন ভর্তি আছে ৬শ’ ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৫৪ জন। বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতিকে মহামারি বলা যায় না জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে