,

এডিস মশা সঙ্গে নিয়ে হাসপাতালে কিশোর

news-image

জেলা প্রতিনিধিঃ বাড়িতে টিউবওয়েলে গোসল করার সময় কিশোর সাজেদুলের হাতের ওপরে বসে একটি মশা। মশাটি তাকে কামড় দেয়ার আগেই সে থাবা দিয়ে মেরে ফেলে। বড় বড় পা ও শরীরের গঠন ভিন্ন হওয়ায় এডিস মশা বলে সন্দেহ হয় তার। মশা সঙ্গে নিয়েই মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসে সাজেদুল। তার রক্ত পরীক্ষা করে ডেঙ্গু এনএস-১ পজেটিভ পান চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্ত সাজেদুল ইসলাম (১৬) গাংনী উপজেলা শহরের একটি ফার্মেসির কর্মচারী। তার বাড়ি জুগিন্দা গ্রামে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দিন স্বাধীন বলেন, যে এডিস মশাটি সে মেরেছে সেটি তাকে কামড় দেয়নি। তার বাড়ির আশপাশে এডিস মশা রয়েছে। কয়েকদিন আগেই তাকে কামড় দিয়েছে। কারণ এডিস মশা কামড়ালে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হয় না। কয়েক দিন সময় লাগে।

এদিকে গত ২৯ জুলাই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূর প্রথম ডেঙ্গু ধরা পড়ে। পরের দিন মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনজন ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও তিনজন রোগী ভর্তি হন। শুক্রবার সাজেদুল ইসলামসহ আরও এক যুবক ভর্তি হয়েছেন। সব মিলিয়ে মেহেরপুর জেলায় এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আটজন। এদের মধ্যে ছয়জন মেহেরপুর ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, একজন কুষ্টিয়া এবং একজন ঢাকায় ভর্তি হয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবু সাঈদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের শারীরিক অবস্থা বেশ খারাপ। তার বাড়ি গাংনী উপজেলার কসবা গ্রামে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। ঢাকা থেকে জ্বর অনুভূত হলে বাড়ি ফিরে হাসপাতালে পরীক্ষা করে ডেঙ্গু এনএস-১ ধরা পড়ে তার।এ বিষয়ে ডা. সজিব উদ্দিন স্বাধীন বলেন, তাকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। চিকিৎসা চলছে। আশা করছি সে সুস্থ হয়ে যাবে।

এদিকে ডেঙ্গু নিয়ে মানুষের মাঝে এক প্রকার ভীতি সৃষ্টি হয়েছে। কারো শরীরে জ্বর অনুভূত হলেই ডেঙ্গু পরীক্ষার জন্য ছুটে যাচ্ছেন বিভিন্ন ল্যাবে।মেহেরপুরের সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন বলেন, আতঙ্কিত না হয়ে ডেঙ্গু জন্মাতে পারে এমন জায়গাগুলো ধ্বংস করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া অযথা পরীক্ষা না করার পরামর্শ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর