,

শাদাব খানকে কি মারটাই না মারলেন গেইল (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্কঃ ৬, ৬, ৪, ৪, ৬, ৬-এ হলো এক ওভারের রান। বোলার পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান। ব্যাটসম্যান সেই ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইল। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে শাদাব খানের এক ওভারে এমনই ঝাল মিটিয়েছেন গেইল। ওই ওভারে সবগুলো ডেলিভারিই ছিল বাউন্ডারি। মোট রান উঠেছে ৩২।

গেইলের ৪৪ বলে দুরন্ত ৯৪ রানের ইনিংসে ভর করেই ভ্যাঙ্কুভার নাইটস শুক্রবার ৬ উইকেটে হারিয়েছে এডমন্টন রয়্যালসকে। ১৬৬ রান তাড়া করতে নেমে ভ্যাঙ্কুভার নাইটসের শুরুটা ভালো ছিল না। শুরুতেই টোবিয়াস ভিসি’র উইকেট হারায় তারা। গেইলের সঙ্গী হন চ্যাডউইক ওয়ালটন। মাত্র ১৭ রানে তিনিও ফিরে যান।

তবে দ্রুত উইকেট হারালেও গেইলকে থামানো যায়নি। ১৩তম ওভারে রীতিমত বিধ্বংসী মেজাজে ধরা দেন ক্যারিবীয় ওপেনার। আর ওই মেজাজটা তিনি ঝাড়েন পাক স্পিনার শাদাব খানের উপর। ওই ওভারে চারটি ছক্কা ও দু’টি বাউন্ডারি হাঁকান গেইল।

যেখানেই বল ফেলছিলেন শাদাব, তেড়েফুরে মারছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার। আর গেইল যখন মারবেন বলে ঠিক করেন, বুঝে উঠেও আসলে কিছু করার থাকে না বোলারের। শাদাব সেটা হারে হারে টের পেলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর