,

বেদনাল নীল সাগরে হাবুডুবু খাচ্ছেন শাকিব–বুবলী!

news-image

বিনোদন ডেস্ক : গত কয়েক বছর ধরে ঈদ মানে শাকিব খান–বুবলী জুটির ছবি। এই জুটির আগের ছবিগুলো ব্যবসায়িকভাবে সফল হওয়ায় ঈদে নিয়মিত তাদের ছবি মুক্তি পাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খান ও বুবলী অভিনীত নতুন একটি ছবি। ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামের ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। চলতি বছরের জুন মাসে শুরু হওয়া ছবির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। চলছে মুক্তির প্রস্তুতি।

মুক্তি সামনে রেখে আজ শনিবার (৩ আগস্ট) অনলাইনে মুক্তি পেয়েছে ছবির ফার্স্টলুক পোস্টার। পোস্টারে তিন পাশে জায়গা পেয়েছে বাংলাদেশের পতাকা। আর মাঝখানে রাখা হয়েছে শাকিব খান ও বুবলীর ছবি। দুজনই আঁখি ছলছল চোখে একজন অন্যজেনকে জড়িয়ে ধরে আছেন। দেখে মনে হবে, বেদনাল নীল সাগরে তারা দুজন হাবুডুবু খাচ্ছেন।

ছবি প্রসঙ্গে বুবলী বলেন, এবারও ঈদে আমার ছবি মুক্তি পাচ্ছে। ভালো লাগছে। ‘মনের মতো মানুষ পাইলাম না’ মূলত দেশপ্রেম,বন্ধন ও মানবতার ছবি। ছবিটি মানুষের বাস্তব জীবনের সাথে অনেকাংশে মিলে যাবে। ‘মনের মতো মানুষ পাইলাম না’র চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটি প্রযোজন করেছে দেশবাংলা মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে আরও নয়টি ছবির কাজ করবে।

প্রসঙ্গত, এই ছবির ঘোষণা দেয়া হয়েছিল ২০১৩ সালে। তখন ছবির নায়িকা হিসেবে নেয়া হয়েছিল অপু বিশ্বাসকে। তবে তখন প্রযোজক সংকটের কারণে ছবির কাজ শুরু হয়নি। এর আগে গত ৩০ জুলাই ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। সেন্সরবোর্ড সদস্যরা ছবিটির প্রশংসাও করেন। তাদের মতে, এটি শাকিব–বুবলী জুটির অন্যতম সেরা কাজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর