,

ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি রাখায় ২ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

news-image

ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খবর ইউএনবি’র। আজ ৩ আগস্ট শনিবার ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ও আলোক হেলথ কেয়ার লিমিটেড কে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফরোজা রহমান ও মো আব্দুল জব্বার মন্ডল এসব অভিযান পরিচালনা করেন। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এসব অভিযান তত্ত্বাবধায়ন করেন। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ সার্বিক সহায়তা প্রদান করে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ইউএনবিকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর