,

আসছে ভয়ঙ্কর ভূমিকম্প!

news-image

পেরু থেকে মেক্সিকো, ইরান থেকে জাপান— গত কয়েক বছরে একের পর এক বড় বড় ভূমিকম্পে কেঁপে উঠেছে পৃথিবী। কিন্তু এখানেই শেষ নয়, দুই মার্কিন বিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী সত্যি হলে পরবর্তী বছরগুলিতে আর ভয়ঙ্কর ভূমিকম্পের মুখোমুখি হতে চলেছে আমাদের এই গ্রহ।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের রজার বিলহ্যাম ও মন্টানা বিশ্ববিদ্যালয়ের রেবেকা বেনডিক তাঁদের গবেষণাপত্রে পৃথিবীর ঘূর্ণন গতির সঙ্গে বিশ্বব্যাপী ভূমিকম্পের একটি সুস্পষ্ট সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। তাদের গবেষণা অনুযায়ী, বিগত ১০০ বছরের পাঁচটি ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, বছরে ৭ মাত্রা বা এর চেয়ে বড় ভূমিকম্পের সংখ্যা ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এর সঙ্গে পৃথিবীর গড় ঘূর্ণন গতি মন্থর হয়ে যাওয়ার সম্পর্ক রয়েছে।

আসলে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমছে। আর এটাই ব্যাপক মাত্রার ভূগর্ভস্থ শক্তি বিচ্ছুরণের জন্য যথেষ্ট। বিলহ্যাম ও বেনডিক তাঁদের গবেষণাপত্রে এ ব্যাপারে নির্দিষ্ট ব্যাখ্যা দিতে না পারলেও তাঁদের সন্দেহ, পৃথিবীর কেন্দ্রের এ সামান্য পরিবর্তনই বড় ধরনের ভূমিকম্পের জন্য দায়ী। দুই বিজ্ঞানী আরও জানিয়েছেন, পৃথিবী এই মুহূর্তে একটি পাঁচ বছর মেয়াদি উচ্চতর ভূকম্পন পর্যায়ে প্রবেশ করেছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত সঠিকভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে সফল হননি। ফলে বিলহ্যাম ও বেনডিকের কথা কতটা সত্যি হবে, তা আগামী পাঁচ বছরই বলে দেবে।‌‌‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর