,

নাসিরনগর হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের ব্যবস্থা নেই

news-image

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই।এনএস১ পরীক্ষার মাধ্যমে সহজেই ডেঙ্গু শনাক্ত হলেও এখানে তার কোনো ব্যবস্থা নেই।স্থানীয়দের অভিযোগ হাসপাতালে ডেঙ্গু রোগীর শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিট নেই এবং রক্ত পরীক্ষা করা বন্ধ রয়েছে।অন্যান্য চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা থাকলেও জনবল না থাকায় ডেঙ্গুর মত ভয়াবহ রোগী শনাক্ত করার জন্য কোন ব্যবস্থা নেই এই হাসপাতালে। তাছাড়া প্রায় ৯ বছর ধরে প্যাথলজি বিভাগ (ল্যাব)রক্ত পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে নাসিরনগরে এ পর্যন্ত চার জন ডেঙ্গু রোগীর সংবাদ পাওয়া গেছে।এ হাসপাতালে মাসুম মিয়া(২০) ও সাইফুল ইসলাম(২০)কে ভর্তি করা হয়েছে।বাকি ২ জন উন্নত চিকিৎসার জন্য চলে যায়।

নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচএ)ডাঃ অভিজিৎ রায় ডেঙ্গুতে ৪ জন আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, সরকারিভাবে এখনো কোন কিট সরবরাহ করা হয়নি। তাছাড়া ৯ বছর ধরে প্যাথলজি বিভাগ বন্ধ রয়েছে। আমি এখানে যোগদান করেই প্যাথলজি কার্যক্রম চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এখনও লোকবল পাইনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর