,

রাজশাহী কলেজ হোস্টেল পরিচ্ছন্নতা কাজ পরিদর্শনে অধ্যক্ষ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী কলেজ হোস্টেল পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা: হবিবুর রহমান। শুক্রবার বাদ জুমআ মুসলিম হোস্টেলের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন তিনি। এর আগে হোস্টেলে অবৈধ সিটের উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।

অবৈধ সিটের উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েক দফা দাবি তুলেন ধরেন। কলেজের মুসলিম হোস্টেলের ৮টি আবাসিক ভবন ও হিন্দু হোস্টেলের আগাছায় পরিষ্কার, অস্বাস্থ্যকর টয়লেট, খাবারের পানি, খাবার সমস্যার সমাধান ও ভবন সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের সকল অভিযোগ শোনেন এবং তা সমাধানে খুব দ্রুত আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় গত দুই দিন ধরে হোস্টেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছে প্রশাসন। শুক্রবার বাদ জুমআ হোস্টেল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ।এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে হোস্টেলের সকল সমস্যা সমাধান করা হবে। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশের হোস্টেল উপহার দেওয়া হবে বলে জানান অধ্যক্ষ।

এ সময় কলেজ অধ্যক্ষর সঙ্গে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর