,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মশক নিধন অভিযান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সারাদেশে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ইতোমধ্যে পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ অর্ধশত মানুষের প্রাণ গেছে ডেঙ্গুতে। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সবার মাঝে। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সচেতনতার অংশ হিসেবে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ স্প্রে করে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান।এ সময় পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, ডিআইও-১ (বিশেষ শাখা) ইমতিয়াজ আহম্মেদ ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসপি আনিসুর রহমান সাংবাদিকদের জানান, মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই আমাদের এই মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গুর প্রাদুর্ভাব যেন বিস্তৃত না হতে পারে সেজন্য সবাইকে সম্পৃক্ত করে এ অভিযানের মাধ্যমে যেসব এলাকা পরিচ্ছন্ন নয় সেসব এলাকা পরিচ্ছন্ন করব। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর