,

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক ১

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহের মিয়া (৩০) নামের একজনকে আটক করেছে র‌্যাব ১৪। শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সাতবর্গ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সাতবর্গ এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করে বিভিন্ন সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশী করতে থাকে।

এ সময় একটি অটোরিক্সা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে আটককৃতের দেহ তল্লাশি চালিয়ে ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর