,

দুবাই শাসকের বিরুদ্ধে আদালতের কাছে যে আর্জি জানালেন প্রিন্সেস হায়া

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের শুরুতে জার্মানি পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন দুবাই শাসক শেখ মোহাম্মদ আল মাখতুমের স্ত্রী হায়া বিনতে আল হুসেন। সেখান থেকে তিনি লন্ডনে পালিয়ে যান। লন্ডনে গিয়ে একটি বিলাসবহুল বাড়িতে উঠে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন হায়া।

গত মঙ্গলবার লন্ডনের উচ্চ আদালতের পরিবার বিভাগে দুই সন্তানের অভিভাবকত্ব চেয়ে ও নিজের প্রতি নিপীড়ন বন্ধের আদেশ দিতে আবেদন করেছেন দুবাই শাসকের এই স্ত্রী।

অন্যদিকে, এর বিরোধিতা করে সন্তানদের দুবাইয়ে ফেরত পাঠানোর আর্জি জানিয়েছেন সেখানকার শাসক। দুই দিনের শুনানির পর আগামী ১১ নভেম্বর পূর্ণাঙ্গ বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
২০০৪ সালে ধনকুবের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমকে বিয়ে করে তার ষষ্ঠ এবং কনিষ্ঠতম স্ত্রী হন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর বৈমাত্রেয় বোন হায়া বিনতে আল হুসেন।

জানা গেছে, দুবাইয়ের শাসকের একাধিক স্ত্রীর ঘরে মোট ২৩টি সন্তান রয়েছে। হায়া বিনতে হুসেনের ঘরে রয়েছে তার দুই সন্তান। দুবাই থেকে পালিয়ে এসে তারাও মায়ের সঙ্গে বসবাস করছেন। মঙ্গলবার লন্ডনের উচ্চ আদালতের পরিবার বিভাগে সন্তান ও নিজের প্রতি নিপীড়ন বন্ধের আবেদন করেন হায়া। অপরদিকে সন্তানদের দুবাইয়ে নিজের কাছে ফিরিয়ে নিতে আদালতে আবেদন করেছেন শেখ মোহাম্মদ আল মাখতুম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর