,

লিওনেল মেসি ৩ মাসের জন্য নিষিদ্ধ

news-image

স্পোটর্স ডেস্ক : দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবল থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার তারকা ফুটবলার ও অধিনায়ক লিওনেল মেসিকে।সেইসঙ্গে তার জরিমানা করা হয়েছে ৫০ হাজার ইউএস ডলার।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমিবল এই নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে,চিলির বিরুদ্ধে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কনবিলমকে দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করায় এই শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

শাস্তির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন মেসি।তিনি এই আদেশের বিরুদ্ধে আপিল করতে সময় পাবেন সাত দিন।

এই নিষেধাজ্ঞার ফলে বার্সেলোনার তারকা ফুটবলার মেসি আর্জেন্টিনার হয়ে তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারবেন না। ম্যাচগুলো আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে চিলি, জার্মানি ও মেক্সিকোর বিপক্ষে রয়েছে।

এর আগে মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করেছিল কনমিবল।

আর্জেন্টিনা ২-১ গোলে জেতার পর পদক নিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি মেসি। পরে আয়োজক ও রেফারিরা ব্রাজিলকে শিরোপা জেতাতে ‘দুর্নীতি করেছে’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হবে ২০২০ সালের মার্চে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর