,

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে তিন ডাকাত ও এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার নুরুল্লাহ ঘোনা নামক পাহাড়ি এলাকা ও মেরিন ড্রাইভ সড়কে পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- জুনায়েদ, আইয়ুব, মেহেদী হাসান ও ইয়াবা ব্যবসায়ী ইমরান মোল্লা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আজ পৃথক বন্দুকযুদ্ধে ওই চারজন নিহত হয়। এ সময় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( হেডকোয়ার্টার) রেজওয়ান, পুলিশ পরিদর্শক মানুষ বড়ুয়া, এএসআই সজীব ও কনস্টেবল মেহেদী গুলিবিদ্ধ হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতের আস্তানা থেকে পুলিশ সাতটি অস্ত্র, পাঁচটি কিরিচ ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর