,

‘একসঙ্গে’ মা হলেন ৩৬ নার্স

news-image

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রের অন্যতম শিশু হাসপাতাল চিলড্রেন মার্সি ক্যানসাস সিটি হাসপাতালের কেবল একটি ইউনিটের ৩৬ জন নার্স এ বছর মা হচ্ছেন। তাদের মধ্যে ২০ জন এরই মধ্যে সন্তান প্রসব করেছেন, বাকি ১৬ জন চলতি বছরেই সন্তান প্রসব করবেন। ইনটেনসিভ কেয়ার ইউনিটের ওই ৩৬ জন নার্স বহু জটিল ও কঠিন রোগীদের সেবা দিয়ে সারিয়ে তুলেছেন। এমনকি নিজেরা অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তারা সেবা দিয়ে যাচ্ছেন।

হাসপাতালের ফেসবুক পেজে ওই নারীদের একটি ছবি শেয়ার করা হয়েছে। তার ক্যাপশনে লেখা হয়, আমাদের এখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটের নার্সরা এখানে আসা শিশুদের সুস্থ করে তোলার জন্য রাত-দিন জেগে সেবা করেছেন। আর এই কাজ করার সময় তারা নিজেরাও অন্তঃসত্ত্বা ছিলেন। জানা গেছে, চলতি বছরের জুনে ছবিটি তোলা। সেই ছবিতে দেখা যাচ্ছে, অনেক নার্সের কোলেই বাচ্চা রয়েছে। আবার অনেককে দেখেই বোঝা যাচ্ছে, তারা সন্তান সম্ভবা।

চলতি বছর সেখানকার ২০ জন নার্স সন্তান জন্ম দিয়েছেন। যাদের মধ্যে ১৮ জন পুত্র সন্তানের মা হয়েছেন এবং দু’জনের কন্যা সন্তান হয়েছে। চলতি বছরেই অন্য ১৬ জনের সন্তান জন্মের তারিখ রয়েছে। নার্সদের ওই ছবি ভাইরাল হয়ে গেছে আরো মাসখানেক আগে। ওই হাসপাতালের নার্স সারাহ কার্বোনিউ এ বছরই মা হয়েছেন। তার ছেলে বেনের হার্টে সমস্যা রয়েছে। তিনি বলেন, আমি জগাখিঁচুড়ি একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় খবরটা শুনে। তারপর নিয়মিত ডিউটি পালন করতে থাকি। এখানে সবাই একে অপরের সাহায্য করেন এবং একে অপরের বাচ্চাদের দেখাশোনা করেন। ফলে আমার ছেলের সমস্যাটাও এখন সবাই দেখভাল করছে। যে কারণে বাড়তি চাপ মনে হচ্ছে না। কারণ, নার্স হওয়ার কারণে এসব বহু সমস্যা কাছে থেকে দেখেছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর