,

আল্লামা সাঈদীকে নিয়ে গোলাম মাওলা রনির ফেসবুক স্ট্যাটাস

news-image

ডেস্ক রিপোর্ট : মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপিনেতা গোলাম মাওলা রনি। তার ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি পটুয়াখালীর স্থানীয় এক বন্ধুর ছেলের উদ্ধৃতি দিয়ে আল্লামা সাঈদী সম্পর্কে লিখেছেন।গোলাম মাওলা রনির ফেসবুক স্ট্যাটাসটি হুবহু দেয়া হলো-

‘আজকের এই পবিত্র দিনে একটি পবিত্র স্থানে বসে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সম্পর্কে এই মাত্র আমি যা শুনলাম তাতে আমার অন্তর শীতল হয়ে গেলো ! বর্তমানে জীবিত আছেন এমন চারটি প্রজন্মের মধ্যে সবচেয়ে ছোট প্রজন্মের মন মস্তিষ্কে জনাব সাঈদী কিভাবে ঢুকে পড়েছেন তার বাস্তব প্রমাণ পাওয়ার পর মনে হলো – জনাব সাঈদী হয়তো এই যুগের মুজাদ্দেদ এবং জমিনে জান্নাতি মানুষের জীবন্ত প্রতিরূপ !

উপরোক্ত বিষয়টি খুলে বলার পূর্বে প্রতি শুক্রবারে আমার জীবন যাত্রা নিয়ে কিছু বলে নেই ! দিনটিতে আমি রোজা রাখি এবং সাড়ে এগারোটার মধ্যে মসজিদে চলে আসি ! সারাদিন এই পবিত্র গৃহে থাকি এবং মাগরিব অথবা এশা পড়ে বাসায় যাই ! এই আট-নয় ঘন্টা সময়ে আমি সাধারণত কোনো ফোন রিসিভ করিনা ! কিন্তু আজ একটা ফোন কেন জানি রিসিভ করলাম !ফোনের অপর প্রান্ত থেকে একটি ইতস্তত কণ্ঠ জানতে চাইলেন আমি গোলাম মাওলা রনি কিনা ? তার পর ফোনকর্তা তার নিজের পরিচয় দিতে গিয়ে জানালেন যে, তিনি নবম শেণীতে পড়েন ! তার বাবার নাম কাম্বার এবং ফুফার নাম নুরুল হুদা যিনি বর্তমানের সিইসি !

কাম্বার আমার বহু পুরোনো বন্ধু ! কিন্তু গত কুড়ি বছর ধরে কোনো যোগাযোগ নেই ! কাম্বারদের পুরো পরিবার কট্টর আওয়ামীলীগ এবং তারা বেশ ধনী এবং অভিজাত ! কাম্বারের ছেলে জানালেন যে, তিনি ইংলিশ মিডিয়ামের ছাত্র এবং আওয়ামীলীগ করেন ! নিয়মিত নামাজ পড়েন – কোরান তেলাওয়াত করেন এবং ইসলামের নিয়ম কানুন কঠোর ভাবে অনুসরণ করেন! আমার বন্ধু পুত্র আমাকে জানালেন যে , জনাব দেলোয়ার হোসাইন সাঈদীর ওয়াজ শুনেই তিনি ধর্ম কর্মে একনিষ্ঠ হয়েছেন ! সম্প্রতি সাঈদী সাহেব কে নিয়ে আমার দেয়া একটি বক্তব্য তিনি ইউ টিউবে দেখার পর কৃতজ্ঞতা জানানোর জন্য আমাকে ফোন করেছেন !

আল্লাহর দ্বীনের অনুরক্ত সম্মানিত কিশোরটি ফোনে আমার সঙ্গে কথা শেষ করার পূর্বে কান্না জড়িত কণ্ঠে বললেন যে , তিনি বিশ্বাস করেন – সাঈদী হুজুর মুক্তি পাবেন এবং আবার ওয়াজের ময়দানে গিয়ে নাহমাদুহু বলে তার ওয়াজ শুরু করবেন ! ছেলেটির কথা শুনে আমি কিছুক্ষন বাকরুদ্ধ হয়ে রইলাম ! তারপর এই স্টেটাস লিখতে শুরু করলাম ! আল্লাহর দরবারে বন্ধু পুত্রের জন্য দোআ চাই এবং তার মনের আকুতিটি যেন কবুল হয় সেই জন্যও দোআ করছি ! আমিন !’ উৎসঃ নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর