,

৪৮ ঘণ্টায় ৩৪০৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু রোগের প্রকোপ এখন দেশজুড়ে। বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে গত ৪৮ ঘণ্টাতেও।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানিয়েছে, রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত দুইদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪০৫ জন রোগী।

আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮৭ জন রোগী। মোট রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ৬২২ জন, বেসরকারিতে ৩৭০ জন ও বিভিন্ন বিভাগীয় শহরে ৬৯১ জন ভর্তি হন। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৮২ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি ১ হাজার ৬৮৭ রোগীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩, মিটফোর্ড হাসপাতালে ৩৫, ঢাকা শিশু হাসপাতালে ৩৩, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১১৮, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩১, বারডেম হাসপাতালে ১৭, বিএসএমএমইউতে ২৯, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১৯, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৪, বিজিবি হাসপাতাল পিলখানায় ৫, সম্মিলিত সামরিক হাসপাতাল ৫৬ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রোগীর সংখ্যা ৩৭০ জন।

ঢাকার বাইরের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন বিভাগীয় শহরে ভর্তি রোগীর সংখ্যা ৬৯১ জন। ঢাকা বিভাগে ১৯০, চট্টগ্রাম বিভাগে ১১৯, খুলনা বিভাগে ৯১, রংপুর বিভাগে ৩৮, রাজশাহী বিভাগে ৮৭, বরিশাল বিভাগে ৭৭, সিলেট বিভাগে ১১ ও ময়মনসিংহ বিভাগে ৭৮ জন ভর্তি হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর