,

বাঙালি মেয়ের মাথায় মিস ইংল্যান্ডের মুকুট!

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের ইংল্যান্ডের সেরা সুন্দরীর শিরোপা জিতেছেন সে দেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভ‌ূত ভাষা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত মিস ইংল্যান্ড প্রতিযোগিতার ফাইনালে সেরার শিরোপা ওঠে তার মাথায়। খবর ইন্ডিয়া ট্যুডে’র।

পেশায় চিকিৎসক ভাষা মুখোপাধ্যায় সেরার খেতাব ছাড়াও এই প্রতিযোগিতা থেকে জিতেছেন আরো একগুচ্ছ সম্মান।

জানা গেছে, মেডিকেলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন ভাষা। ভারতে জন্ম নিলেও নয় বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। মিস ইংল্যান্ড খেতাব জয়ের পর এবার বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।
২৩ বছরের ভাষা ডার্বির বাসিন্দা। বোস্টনের হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেবে শিগগিরই নতুন চাকরি জীবন শুরু করার কথা রয়েছে। পাঁচটি ভাষায় কথা বলতে পারেন এই তরুণী। তার আইকিউ লেভেল ১৪৬, যা তাকে অফিসিয়ালি ‘জিনিয়াস’-এর খ্যাতি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর