,

ক্লাস না ক্লাব! স্কুলেই টিকটকে মত্ত ছাত্র-ছাত্রীরা, ভাইরাল ভিডিও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার ক্লাসরুমে বসেই টিকটক ভিডিও বানিয়ে ফেলল স্কুলের ছাত্র-ছাত্রীরা! সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছে তারা। ভিডিওটি ভাইরাল হতেও সময় লাগেনি। শোরগোল পড়ে গিয়েছে ভারতের আলিপুরদুয়ারে। ঘটনাটি ভারতের সলসলাবাড়ি মডেল হাইস্কুলে। অভিভাবক ও প্রাক্তনীদের বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে বৈঠক বসার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক।

আর কয়েকদিন পরেই স্বাধীনতার দিবস। জোরেসোরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া চলছে ভারতের আলিপুরদুয়ারের সলসলাবাড়ি মডেল হাইস্কুলে। অভিযোগ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়ার ফাঁকে ক্লাসরুমে বসে টিকটক ভিডিও ফেলেছে একদল স্কুল ছাত্র-ছাত্রী। ভিডিটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্কুলের প্রাক্তনীরা। তাঁদের দাবি, ওই টিকটক ভিডিও খোদ স্কুল পরিচালন সমিতির সভাপতির মেয়েকেও দেখা গিয়েছে। তাই সব জেনেও পড়ুয়াদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সলসলাবাড়ি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখাও করেন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একাংশ। তাঁদের দাবি, প্রধান শিক্ষক অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে বৈঠক করার প্রতিশ্রুতি দেন। কিন্তু, অভিভাবকরা যখন স্কুলে যান, তখন তাঁদের বলা হয়, সাতদিন পর বৈঠক হবে। আর তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক ও প্রাক্তনীরা। সূত্র : সংবাদপ্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর