,

বিনা লাইসেন্সে চালকের আসনে বসলেই ৫০০০ টাকা জরিমানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সড়কে অনিয়ম ও দুর্ঘটনা এড়াতে ভারতে আরও কঠিন হচ্ছে ট্রাফিক আইন। এবার দেশটিতে ৩০ বছরের পুরনো মোটর ভেহিকেল আইনে আনা হচ্ছে পরিবর্তন। গত বুধবার রাজ্যসভায় পাস হয়েছে মোটর ভেহিকেল অ্যামেন্ডমেন্ট বিল। এর মধ্যদিয়ে গাড়ির চালকদের জন্য কড়া নিয়ম জারি হতে চলেছে। এতে বিনা লাইসেন্সে চালকের আসনে বসলেই ৫০০০ টাকা ও মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

ভারতের দুই আইনসভায় পাস হয়ে গেল ট্রাফিকের জরিমানা সংক্রান্ত নতুন বিল। এতে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধ রুখতে বাড়ানো হচ্ছে জরিমানা বলে আগেই জানানো হয়েছিল। যার ফলে ভারতের সড়ক পথে নিরাপত্তা বাড়বে, দুর্নীতিও দূর হবে। সংক্ষেপে, বিলটির লক্ষ্য ভারতের একটি সুঠাম, নিরাপদ এবং দুর্নীতিমুক্ত পরিবহন ব্যবস্থা প্রদান করা।

এবারের ট্রাফিক আইনে সাধারণ নিয়ম ভঙ্গ করলে তার জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা করা হয়েছে। এর সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা। যদি সিটবেল্ট যদি না বেঁধে গাড়ি চালানো হয় তাহলে জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা দিতে হবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা ১০ হাজার টাকা দিতে হবে। আগে এই জরিমানা ছিল ২০০০ টাকা। ভয়ঙ্করভাবে গাড়ি চালালে, যা কাউকে আঘাত করতে পারে, তার জন্য জরিমানা ৫০০০ টাকা ধার্য হয়েছে। গতির নির্দেশ না মানলে হালকা গাড়ি বা ২ চাকার যানের ১০০০ টাকা জরিমানা, বড় গাড়ির ২০০০ টাকা জরিমানা। আর গাড়ির রেস যদি রাস্তায় অবৈধভাবে চলে তাহলে জরিমানা ৫০০০ টাকা। ভহিক্যাল ইনসিউরেন্সের নথির মেয়াদ উত্তীর্ণ হলে তার ন্যূনতম জরিমানা ২০০ টাকা। তবে বছরের হিসাবে তা ১০ শতাংশ হারে বৃদ্ধিপাবে জরিমানার টাকায়। খবর ওয়ানইন্ডিয়া ও কলকাতা 24×7 এর।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা