,

মাঠে আগ্রাসী হলেও ঘরে ঢুকলেই ‘শান্ত’ কোহলি: দাবি আনুশকার

news-image

বিনোদন ডেস্ক|| ২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় আনুশকার সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। ভারতের ক্রিকেট দলের অধিনায়ক কোহলিকে মাঠে চরম আগ্রাসীরূপে দেখা যায়, প্রায়ই বিপক্ষ দলের খেলোয়াড় এমনকি আম্পায়ারের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান। কিন্তু স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার দাবি, মাঠে আগ্রাসী হলেও অন্য সময়ে একেবারেই ‘শান্ত’ কোহলি।

ভারতের বিনোদন সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা শর্মা বললেন, “আমার দেখা অন্যতম শান্ত মানুষ সে (কোহলি)। মাঠের বাইরে একদম ধীরস্থির। আপনারা আমার বন্ধুবান্ধব ও সহকর্মীদেরই না হয় জিজ্ঞেস করে দেখুন। মাঠে ও অমন করে, কারণ খেলার প্রতি ওর তীব্র ভালোবাসা। বাস্তব জীবনে ও আগ্রাসী নয়। ওটা শুধুই মাঠের। আমার জানামতে সবচেয়ে শান্ত মানুষ ও। ওর দিকে তাকালেই মনে হয়, ‘ওয়াও! তুমি এত আমুদে!’”

গত বছর আনুশকা শর্মার সর্বশেষ চলচ্চিত্র ‘জিরো’ বক্স অফিসে সুপারফ্লপ হয়েছিল। এর পর আর কোনো সিনেমায় তাঁকে দেখা যায়। কোনো কোনো প্রকল্পের নামও ঘোষণা করেননি। ‘জিরো’র নায়ক সুপারস্টার শাহরুখ খানও বলছেন, একটা বিরতি দরকার। কবে চলচ্চিত্রে ফিরবেন আনুশকা?

এই অভিনেত্রী জানালেন, সচেতনভাবেই বিরতির সিদ্ধান্ত নিয়েছেন। ‘জিরো’র পর কয়েক মাস যুগলজীবন কাটাতে চাইছেন। আর বিয়ের পর কাজে এত ব্যস্ত ছিলেন যে মন দিয়ে সংসার করার ফুরসতই মেলেনি। একটার পর একটা ছবিতে কাজ করে যেতে হয়েছে।

ওই ফাঁকে বিরাট কোহলির সঙ্গে সামান্য ভ্রমণ-সাক্ষাৎ হয়েছে। আনুশকা আরো বলেন, গণমাধ্যমকর্মীরা লাগাতার তাঁকে জিজ্ঞেস করে চলেছেন, ‘কোন ছবিতে চুক্তি করেছ?’ এটা তাঁর কাছে ‘চাপ’ মনে হচ্ছে। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর