,

গাড়ি থামিয়ে ক্রিকেট খেললেন ইউএনও, চিনলেন না কেউই!

news-image

বৃহস্পতিবার বিকাল ৪টা। চাটমোহর পৌর শহরের দোলবেদীতলা এলাকা দিয়ে উপজেলার ছাইকোলা গ্রামের উদ্যেশে গাড়িতে করে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার। গাড়িটি যখন স্বর্ণকার পট্টি দিয়ে অতিক্রম করছিলেন তখনই ইউএনওর চোখ পড়ে ছোট্ট একটি ঝাড়ে। সেখানে দেকতে পান ক্ষুদে শিশু-কিশোরা ক্রিকেট খেলছেন।

ইউএনও তার গাড়িটি দাঁড় করিয়ে নেমে পড়েন শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলার জন্য। আর এসময় তার শিশুসুলভ আচরণে সকলেই হতবাক হন। ধীরে ধীরে জরো হতে থাকেন স্থানীয় লোকজন। প্রথম দিকে ক্ষুদে খেলোয়াড়রা ইউএনওকে চিনতে পারেনি। পরে তিনি তার পরিচয় দেন এবং প্রায় আধাঘণ্টা ধরে তিনি শিশু-কিশোরদের সঙ্গে খেলাধুলা করেন।

পরে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন ব্যাট, বল, স্ট্যাম্প, হ্যান্ড গ্লাভসসহ নানা ক্রীড়া সরঞ্জাম। এ ছাড়া শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহ দিতে অভিভাবকদের উদ্দেশে নানা পরামর্শও দেন তিনি।

ইউএনও সরকার অসীম কুমার বলেন, ছোট্ট ছোট্ট শিশু-কিশোরদের খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। তাই তাদের উৎসাহ দিতে কিছুক্ষণ খেলেছি। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহ না দিলে তারা নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যেতে পারে। তাই প্রতিটি অভিভাবকের উচিত তাদের সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহ দেয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর