,

প্রিয়া সাহার নিরাপত্তার দাবিতে কলকাতায় বিজেপির বিক্ষোভ!

news-image

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং প্রিয়া সাহার নিরাপত্তার দাবিতে কলকাকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিজেপি।বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়ের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চেয়ে এই বিক্ষোভে শতাধিক বিজেপি কর্মী অংশগ্রহণ করেন। তাদের দাবি, বাংলাদেশের হিন্দুকন্যা প্রিয়া সাহা বিপদের মুখে দেশ ছেড়েছেন।কলকাতার পার্ক সার্কাসের বঙ্গবন্ধু সরণিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ওই বিক্ষোভ কর্মসূচি থেকে স্মারকলিপি দেয়ারও পরিকল্পনা ছিল বিজেপির।তবে বিজেপি নেতা এবং উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়সহ ৩২ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার রাজ্য পুলিশ।

বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই পুলিশ বাহিনী দূতাবাসে বিশেষ নিরাপত্তা দিয়েছিল।কলকাতার স্থানীয় একটি গণমাধ্যম জানায়, সম্প্রতি মোদি সরকারের মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি দল ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল করেছিল। ওই সমাবেশ থেকে প্রিয়া সাহাকে অপমান করা হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতার পার্ক সার্কাসে বঙ্গবন্ধু সরণিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিজেপির ওই বিক্ষোভ কর্মসূচিকে পাল্টা কার্যক্রম বলেই ধারণা করা হচ্ছে।যদিও রাজ্য বিজেপি এটিকে পাল্টা কার্যক্রম মানতে নারাজ। তাদের দাবি, প্রিয়া সাহা নামের এক হিন্দু নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের হিন্দুদের দূরাবস্থার কথা তুলে ধরেছেন।সে কারণেই বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাইছেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর