,

সকালে মাইক্রো চাপায় শিশু নিহত, দুপুরে স্পীড ব্রেকার করে দিলেন ওসি

news-image

রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন গাবতলী টু আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় মাইক্রোবাস চাপায় শিশু নিহতের পর সড়কটিতে গতিরোধক (স্পীড ব্রেকার) স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১লা আগস্ট) দুপুরে রয়েল সিটির পার্শ্ববর্তী কিংশুক স্কুলের সামনের সড়কে শাহ্ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়ার উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় এ স্পীড ব্রেকার স্থাপন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে একটি দ্রুতগামী মাইক্রোবাস শিশু জান্নাত (৬) কে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা মারাত্মক আহত অবস্থায় জান্নাতকে উদ্ধার করলে কিছুক্ষণের মধ্যেই তার করুণ মৃত্যু ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রায় দুই ঘন্টা সড়কটি অবরোধ করে রাখে। সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পরে শাহ্ আলী থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জনগণ রাস্তা অবরোধ তুলে নিলে সকল ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে শাহ্ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া সময়ের কণ্ঠস্বরকে বলেন, সকালে ঘটনাটি শোনা মাত্রই আমি তড়িৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ঘটনাস্থল পরিদর্শনকালে আমার মনে হলো, দূর্ঘনাকবলিত সড়কে একটি গতিরোধক স্থাপন করা হলে এখানে এ ধরণের অপ্রত্যাশিত মর্মান্তিক ঘটনা আর আমাদের কাউকে দেখতে হবেনা। তাই এলাকাবাসীর সহযোগিতায় এখানে তাৎক্ষণিকভাবে একটি গতিরোধক স্থাপন করার সিদ্ধান্ত নেই।

এ সময় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশকে ভয় না পেয়ে বরং বন্ধু ভাবুন। আপনাদের যে কোন প্রয়োজনে আপনাদের যখন ইচ্ছা, কোনো সংশয় না করে আমার কাছে চলে আসুন। আমি এই থানার ওসি সেটা ঠিক আছে। তবে আমি তো আপনাদের প্রয়োজনেই এই থানায় ওসি হয়ে এসেছি। আমার থানার দরজা আপনাদের জন্যে ২৪ ঘন্টা খোলা রইলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর