,

আমার ডেঙ্গু হয়েছিল, আমি জানি এর কষ্ট: সাকিব

news-image

স্পোর্টস ডেস্কঃ মশা বাহিত ডেঙ্গু জ্বর প্রতিরোধে সবার সচেতনতা বাড়ানো উচিৎ বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেন, আমার একবার ডেঙ্গু হয়েছে। তাই আমি জানি এটা কত কষ্টকর। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর বনানী বিদ্যানিকেতনে এসেছিলেন নন্দিত এই অলরাউন্ডার। সেখানে ডেঙ্গুবিরোধী প্রচারণায় অংশ নেন। স্কুলের ছাত্র ছাত্রীদের সামনে সচেতনামুলক বক্তব্য শেষে মশার ওষুধ ছিটিয়ে প্রচারণার সমাপ্তি টানেন সাকিব।

এসময় বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, দেশে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। এবছরের মতো কোনবারই ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু এতটা মহামারি আকার ধারণ করেনি। আর যেহেতু এবছর যেহেতু সিরিয়াসভাবেই শুরু হয়েছে এবং অন্যান্য জেলাতেও ছড়িয়ে পরেছে।

তিনি বলেন, যারা ঢাকাতে তারা বহন করে তাদের জেলাতেও নিয়ে যাচ্ছে, সিরিয়াসনেসটা সবার মধ্যে থাকা দরকার। তাদের জানা দরকার, বোঝা দরকার যে জিনিসটা কতটা সিরিয়াস হতে পারে। হয়ত আামার পরিবার বা আমি আক্রান্ত না। কিন্তু যে বা যার পরিবার আক্রান্ত তার জন্য এটা অনেক বড় কষ্টের বিষয়।’

সাকিব বলেন, দেশের অনেকে সিভিয়ার অবস্থায় আছে, অনেকে মারা যাচ্ছে। যারা সচেতন মানুষ, ডাক্তার থেকে শুরু করে বড় বড় পর্যায়ে আছে, তারাও মারা গিয়েছে। আমাদের জন্য ভয়ানক বিষয়। সবার উচিত এই সম্পর্ক সচেতনতা বাড়ানো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর