,

গণফোরামের প্রথম নারী যুগ্ম সম্পাদক ফরিদা ডেঙ্গু আক্রান্ত

news-image

গণফোরামের প্রথম নারী যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ফরিদা ইয়াসমিন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (৩০) জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন। তবে তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তা জানাননি। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য তাকে ফোন করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে গণফোরামের আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক আমীন আহমেদ আফসারী বলেন, ফরিদা ইয়াসমিন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি আমি শুনেছি। যতুটুকু জানি মিরপুরের কোনো একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। খোঁজ নিয়ে বিস্তারিত জানতে পারবো।

এর আগে গত ৮ জুলাই গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হন ফরিদা ইয়াসমিন। তার আগে তিনি দলটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনিই গণফোরামের প্রথম নারী যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে কোনো নারীকে দলটিতে এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর