,

কুকুর থাকলে সাবধান! হাত-পা কে’টে ফেলতে হয়েছে এই নারীর

news-image

ওহিওর এক নারী হঠাৎ করেই অসুস্থ্য হয়ে কোমায় চলে যান। পরে অস্ত্রোপচার করে তার দুই হাত ও দুই পা কে’টে ফেলেছেন চিকিৎসকরা। জানা গেছে, ওই নারী তার পোষা কুকুর সালিভার লালা দ্বারা সংক্রামিত হয়েছিলেন।

স্টার্ক কাউন্টির মারি ট্রাইনার নামে ওই নারী তার স্বামী ম্যাথিউ এর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্যারাবিয়ান অঞ্চলে। সেখান থেকে ফিরে আসার পরই শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন মারি। তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তিনি কোমায় চলে যান। পরে চিকিৎসকরা তার হাত-পা কে’টে ফেলার সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের পর মারি বলেন, যখন আমি চোখ খুললাম, আমি বুঝতেই পারছিলাম না যে কোথায় আছি। এটা অত্যন্ত খারাপ একটা মুহূর্ত ছিল, যখন আমি বুঝতে পারলাম যে, আমার হাত-পা কে’টে ফেলা হয়েছে। বিষয়টা মেনে নেওয়া আমার কাছে মোটেও সহজ ছিল না।

চিকিৎসকরা বলছেন, মারি তার কুকুর সিলভিয়ার দ্বারা আক্রান্ত হয়েছেন। তিনি যে ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছেন, সেটার নমুনা ওই কুকুরের শরীরেও পাওয়া গেছে। এ ধরনের সমস্যায় পড়েন প্রতি ১০ লাখে একজন মাত্র।

চিকিৎসকরা বলছেন, কুকুরের সঙ্গে খেলাধূলার পর অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। খোলা জায়গায় খালি পায়ে খেলাধুলা করলে সতর্ক থাকা দরকার। এমনকি কুকুর যেখানে হাঁটাচলা করে সেখানে খালি পায়ে না হাঁটা ভালো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর