মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানি নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কলেজছাত্র আটক

news-image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরবানি নিয়ে আ’পত্তিকর পোস্ট করায় মাগুরার মহম্মদপুরে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শুভ সরকার (১৮) নামে ওই ছাত্রকে বুধবার রাতে রাজাপুর এলাকা থেকে আটক করা হয়। আটক শুভ সরকার রাজাপুর এলাকার মহানন্দ সরকারের ছেলে। সে সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, শুভ সরকার গত মঙ্গলবার ইসলাম ধর্মের কোরবানির বিধানকে কটাক্ষ করে ফেসবুকে লিখে- ‘এ কেমন ধর্ম, হাজারও পশু হত্যা করে উৎসব পালন’। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে স্থানীয় মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরে ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হওয়ার উপক্রম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শুভ সরকারকে আটক করে। মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে শুভ সরকারকে আটক করা হয়। তাকে মাগুরা আদালতে হাজির করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক