,

নাটোর বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীরা পেল বাইসাইকেল

news-image

লিটন হোসেন লিমন,নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারনের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরন করা হয়। বুধবার বিকালে ওই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ২০ জন নৃ-গোষ্ঠীর ছাত্রীদের হাতে এসব সাইকেল তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত একই অনুষ্ঠানে এসব নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং কামার সম্প্রদায়ের মধ্যে অনুদানের নগদ অর্থ বিতরন করা হয়। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে এসব সামগ্রী বিতরন করেন। অনুষ্ঠানে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, ওসি সিরাজুল ইসলাম সেখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর