,

চিকিৎসা দিতে গিয়ে ডাক্তার নিজেই ডেঙ্গুতে আক্রান্ত

news-image

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান চিকিৎসা দেওয়া অবস্থায় জ্বর অনুভব করলে পরীক্ষার পর জানা যায় তিনিও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত করা হয়েছে জেলায়।আক্রান্তরা গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান জানান, বুধবার বিকেলে তিনি রোগিদের চিকিৎসা দেওয়ার সময় জ্বর অনুভব করেন পরে পরীক্ষার পর ধরা পড়ে তিনিও ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।তবে তিনি জানান, কিছুদিন আগে তিনি ঢাকা গিয়েছিলেন, ঢাকায় তার স্ত্রী থাকেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

জেলা সিভিল সার্জন শামীম আরা নাজনিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আতঙ্কিত না হয়ে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর