,

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটকে শাসন করবে বাংলাদেশ!

news-image

বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা একসাথে খেলতে পারলে দুই থেকে তিন বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটকে শাসন করতে পারবে বাংলাদেশ। এমনটাই মনে করেন লঙ্কান ফাস্ট বোলার ফারডিজ মাহরুফ। লঙ্কা সফরে সাকিব-মাশরাফির অনুপস্থিতে তরুণদের দায়িত্ব নেওয়ার বড় সুযোগ ছিলো বলে মনে করেন এই পেসার। আর স্প্রীড স্টার তাসকিনকে না খেলোনোয় অবাকও হয়েছে নবাগত এই ধারাভাষ্যকর।

একজন বোলার হয়েও তিনি টাইগারদের কাছে খল নায়ক ব্যাটসম্যান হিসাবে পরিচিত। ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নবম উইকেটে মুরালিধরনের সাথে জুটি করে টাইগারদের নিশ্চিত জয়টাই ছিনতাই করেছিলেন ফারডিজ মাহরুফ। ১০ বছরের পরিক্রমায় তখনকার সাকিব, তামিমরা এখনও খেলছেন বাংলাদেশ দলে। আর খেলা ছেড়ে মাহরুফ এখন ধারাভাষ্যকার বনে গেছেন।

এক দশক পর বাংলাদেশ দল নিয়ে তার মূল্যায়ন জানতে চাওয়া হলে তিনি বলেন, বিশেষ করে মাশরাফি বিন মর্তুজা, সাকিব, মুশফিক, তামিম, মাহামুদুল্লাহরা যদি আরো দুই বছর একসাথে খেলতে পারে। তাহলে যে কোন দলকে তারা অনায়াসে হারাতে পারে। অভিজ্ঞতা একটা বড় ব্যাপার কিন্তু এখন পঞ্চ পান্ডবের দুই জনই দলে নেই। তাহলে দলের সেই অভাবটা মিটাবে কে?

এ ব্যাপারে সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার বলেন, সুযোগ সব সময় আসে না। যখন কোন সিনিয়র কিংবা ইন ফর্ম ক্রিকেটার একাদশে থাকবে না তখনি সুযোগটা লুফে নিতে হবে। আমি মনে করি সাকিবের অনুপস্থিতে বাংলাদেশী তরুণ ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ ছিলো। সাবেক এই লঙ্কান পেসার যে তরুণদের কথা বলছে সেখানে বাংলাদেশী দুই পেসার মুস্তাফিজ ও সফিউল এই সিরিজে ১০টি উইকেট নিয়েছে তবে কার্যকরী বোলিং করতে পারেনি। তাই তো গতিময় একজন ফাস্ট বোলারের অভাব দেখছেন মারুফ

এ ব্যাপারে ফারডিজ মাহরুফ বলেন, বাংলাদেশের বিপিএল কিংবা ডিপিএলে আমি তাসকিনকে কাছ থেকে দেখেছি প্রেমাদাসার এই উইকেটে সে খুবই কার্যকরী হতে পারতো। বিশেষ করে তার বাউন্সটা বেশ দরকার ছিলো বাংলাদেশের জন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর