মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাফর ইকবালকে আমি খুব ভালোবাসতাম: ববিতা

news-image

ঢাকাই ছবির সোনালি দিনের চিত্রনায়িকা ববিতা। প্রায় চারশ ছবিতে ববিতা অভিনয় করেছেন। কিংবদন্তি এই অভিনেত্রী স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি লাভ করার গৌরব অর্জন করেন।

শুধু তাই নয়, ববিতা হ্যাট্রিক করে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তাকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্রে আন্তর্জাতিক মানের অভিনেত্রী। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হাত ধরে তিনি ঢাকাই ছবিকে পৌঁছে দিয়েছেন বিশ্বজুড়ে।

তবে এখন তিনি অনেকটাই অনিয়মিত রূপালি পর্দায়। তার একমাত্র পুত্র অনিক কানাডায় পড়ালেখা করছেন। সেখানেই কাটে তার বেশিরভাগ সময়। মাঝে মধ্যে ঢাকায় আসেন। বর্তমানে ববিতা ঢাকাতেই রয়েছেন।

আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন এই অভিনেত্রী ৩০ জুলাই পা রাখলেন ৬৬ বছরে। অবশ্য এবার জন্মদিনে তেমন কোনো আয়োজনই করেননি তিনি। জন্মদিন উপলক্ষ্যে এই অভিনয়শিল্পীর চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের প্রেম নিয়েও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, একেবারে ঘরোয়া পরিবেশে গতকাল দেশবরেণ্য চলচ্চিত্র অভিনয়শিল্পী ববিতা জন্মদিন পার করেন। একমাত্র ছেলে অনিক কানাডা আছেন, ছেলে থাকলে তিনি কিছু আয়োজন করেন বলে জানান তিনি।

ববিতার সঙ্গে অনেক সিনেমায় পর্দা ভাগাভাগি করেছেন আরেক বরেণ্য অভিনেতা জাফর ইকবাল। যার সঙ্গে ববিতার প্রেমের সম্পর্কের কথাও শোনা যেত। আর নিজের জন্মদিন উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে সেই প্রেম নিয়ে তিনি বলেন, ‘জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতাম।

খুবই স্মার্ট, গুড লুকিং। তাকে আমি ভালোবাসতাম। সেও আমাকে ভালোবাসত। অবসর সময়ে আমাকে গান শেখাত। গিটার বাজিয়ে ইংরেজি গানের চর্চা করতাম।’ কীভাবে উদ্যাপন করলেন এবারের জন্মদিন জানতে চাইলে ববিতা বলেন, ‘এবার কিছুই করিনি। কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকলে সুবিধাবঞ্চিত অনেক শিশু আমার বাসায় আসত। গান শোনাত, আড্ডা দিতাম, খাবার খেতাম।

এর বাইরে পরিচিতজনেরা শুভেচ্ছা জানায়। এবার অত আয়োজন রাখিনি। ছোট বোন চম্পা দেশের বাইরে, বড় বোন সুচন্দাও পারিবারিক কাজে ব্যস্ত। ছেলে অনিক কানাডায়, ওর সঙ্গে কথা হয়েছে। বলল, একটা উপহার কিনে রেখেছে। সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছে।’

নিজের জন্মদিনে কেমন লাগে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মহা ধুমধাম করে জন্মদিন কখনোই উদ্যাপন করিনি। আমি মনে করি, এ নিয়ে এত হইচই করার কিছু নেই। মনে হয়, জীবন একটাই, এখনো অনেক কিছু করার আছে। কী করতে পারলাম না- এসব নিয়ে ভাবি।’

এছাড়া সিনেমার ফেরার কোনো ইচ্ছে রয়েছে জানিয়ে ববিতা বলেন, ‘সম্প্রতি দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে পরিচালক ও প্রযোজক এসেছিলেন। যেমন ছবি চাই, তেমন কোনো গল্প তো পাই না।’ পছন্দের নায়কদের সম্পকে জানতে চাইলে তিনি বলেন, অমিতাভ বচ্চনকে পছন্দ করে না এমন কেউ নেই। ভারতের কমল হাসানের অভিনয়ও খুব ভালো লাগত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক