,

বিয়ের আসরে কনের বাবাকে হ’ত্যা, মাকে গুরুতর জ’খম

news-image

রাজধানীর মগবাজারের দিলুরোড এলাকায় প্রিয়াংকা সুটিং হাউজ নামের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবা তুলা মিয়া (৪৫) ও মা ফিরোজা খাতুনকে ছু’রিকাঘাত করেছে এক যুবক। এ ঘটনায় কনের বাবা মা’রা গেছেন। গুরুতর জ’খম কনের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় সজীব আহমেদ রকি (২৩) নামের ওই যুবককে গ’ণ’পি’টুনি দেয় বিয়েতে আগতরা। পরে তাকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রকি পুলিশকে জানান, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে তিনি এমন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বিজিএমইএ ভবনের পেছনের সেন্টারে এ ঘটনা ঘটে। বিয়ের কনে ছিলেন স্বপ্না আক্তার ফাতেমা নামের ১৮ বছরের এক মেয়ে। তার বাবার নাম তুলা মিয়া। মা ফিরোজা খাতুন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতেগোনা কয়েকজনকে নিয়ে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল। এসময় ওই ছেলে সেন্টারে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে কনের বাবা ও মাকে ছু’রিকাঘাত করে। তাদের দুজনকে ইনসাফ বারাকাহ হাসপাতালে নেয়া হলে বাবা’র মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা রকিকে গণপি’টুনি দেয়। তাকে ঢামেকে ভর্তি রাখা হয়েছে।রকির সঙ্গে কনে স্বপ্না আক্তারের আদৌ কোনো সম্পর্ক ছিল কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর