,

ব্রাহ্মণবাড়িয়ায় রোহিঙ্গা কিশোরীসহ সাজানো বাবা-মা আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মরিজান (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরী আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। বাংলাদেশি নাগরিকের জন্মসনদ নিয়ে পাসপোর্ট করতে আসা আটক কিশোরীর সাজানো বাবা-মাকেও এসময় আটক করা হয়। আটকৃত সাজানো দুইজন হলেন জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের মোখলেছুর রহমান (৫০) ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামের লিপা বেগম (৩৮)।মরিজান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকেরের মেয়ে। তবে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া জন্মসনদে মরিজানের নাম মোছাম্মৎ তানজিনা আক্তার ও বাবার নাম মো. মোখলেছ মুন্সী। ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেন বলেন, দুপুরে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার কাছে আসে ওই রোহিঙ্গা কিশোরী। তার সঙ্গে কথা বলার সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে রোহিঙ্গা নাগরিক।

পাসপোর্ট করার সময় যেন আমরা সন্দেহ না করি সেজন্য সাজানো বাবা-মাকে সঙ্গে নিয়ে এসেছে। পরে তাদের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পুলিশ (পরিদর্শক) মো: ইসতিয়াক আহম্মেদ পুলিশের কাছে সোর্পদের বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর