,

চলন্ত বিমান থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

news-image

আফ্রিকার দেশ মাদাগাস্কারে চলন্ত বিমান থেকে পড়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এক ছাত্রী মা’রা গেছেন। ১৯ বছর বয়সী ওই ব্রিটিশ ছাত্রীর নাম অ্যালানা কুটল্যান্ড। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।

পত্রিকাটি জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুলাই) একটি হালকা বিমানে করে গবেষণার কাজে মাদাগাস্কারের প্রত্যন্ত এলাকা আঞ্জাজাভিতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন অ্যালানা কুটল্যান্ড। তবে তিনি কীভাবে বিমান থেকে পড়ে যান সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।জুলাই মাসের গোড়ার দিকে গবেষণার কাজে উত্তর পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার গিয়েছিলেন ইংল্যান্ডের বার্কিহ্যাম শহরের বাসিন্দা অ্যালানা কুটল্যান্ড।

মেয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়েছে তার পরিবার। এক বিবিৃতিতে তার বাবা-মা জানায়, ‘আমাদের মেয়ে খুবই মেধাবী ও আত্মনির্ভরশীল একজন তরুণী ছিল। সে তার পরিবার ও বন্ধুদের খুব ভালোবাসতো এবং সবসময় তাদের সমর্থন করতো। নানা ধরনের লোকজনের সঙ্গে তার চেনাজানা ছিলো। আমরা আমাদের দারুণ মেয়েটাকে হারিয়ে গভীরভাবে ম”র্মাহত। সে তার পরিচিত সবাইকে খুশি করার চেষ্টা করতো।’তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্যাম্বব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর