,

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

news-image

ব্যর্থতার এক সফর শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাদেরকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবশ্য যাত্রার শুরুটা ছিল ভয় জাগানিয়া। শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল বাংলাদেশ দলের। যথাসময়ে সবাই বোর্ডে উঠলেও ছাড়ছিল না বিমান। একটা সময় পাইলট জানান, বিমানের বাম পাশের পাখায় ত্রুটি দেখা দিয়েছে।

এরপর বিমান থেকে সবাইকে নামিয়ে নেওয়া হয়। নতুন করে একটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়। সেই ফ্লাইটে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে মুশফিক-তামিমরা। যান্ত্রিক ত্রুটির কারণে আড়াই ঘণ্টা বিলম্ব হয়। এরপর ৩ ঘণ্টা ৫ মিনিট ভ্রমণের পর বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। বিমানটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ছিলেন।

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ দল। তিনটি ম্যাচেই হারে তামিম ইকবালের দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর