মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তলবে হাইকোর্টে হাজির এলজিআরডির সচিব

news-image

ডেঙ্গু মশা নিধনের বিষয়ে কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ হাইকোর্টে হাজির হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি সেখানে পৌঁছান। এ সময় তার সঙ্গে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও ছিলেন।

জানা গেছে, দুপুর আড়াইটায় শুনানি শুরু হলে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ওষুধ আনার ব্যাপারে তার ব্যাখ্যা দেবেন। কত কম সময়ে বিদেশ থেকে ওষুধ আমদানি করা যায় এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দুই সিটি করপোরেশনের হাতে তুলে দেওয়া যায়-তারই ব্যাখ্যা দেবেন সচিব।

এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান জানান, ডেঙ্গু মশা নিধনের বিষয়ে কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানতে দুপুর ২টায় এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে ডেকেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীরা হাইকোর্টকে জানান, ওষুধ আনার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়, সরকারেরও দায়িত্ব রয়েছে। কিন্তু ওষুধ আনার দায়িত্ব সিটি করপোরেশনের বলেই জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।আর এর পরই ডেঙ্গু মশা নিধনের কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে ডেকেছেন হাইকোর্ট।

এর আগে গত ২৫ জুলাই ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে এডিস মশা নির্মূল ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ৩০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে ওষুধ ব্যবহার করে মশা নিধন হয়েছে কিনা, সে বিষয়েও প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন আদালত।

কিন্তু মশা নিধনে কার্যকরী ফল না পাওয়ায় গত ৩০ জুলাই এডিস মশা নিধনে কার্যকর ওষুধ কবে দেশে আসবে, তা সরকার এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে আজ বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক