,

এবার ডেঙ্গুতে প্রাণ গেলো প্রাথমিক শিক্ষিকার

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরীয়তপুরের জাজিরা পৌরসভার ফকির মোহাম্মদ আকনকান্দি গ্রামের বর্ষা আক্তার (২৯) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

বর্ষা আক্তার পৌরসভার ফকির মোহাম্মদ আকনকান্দি গ্রামের মিজানুর রহমান মাদবরের স্ত্রী। তিনি স্থানীয় শাহেদ আলী মাদবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামী নারায়ণঞ্জের সোনারগাঁ সোনালী ব্যাংকে চাকরি করেন। আফরিন রহমান নামে ছয় বছরের ও অরিন রহমান নামে দেড় বছরের সন্তান রয়েছে বর্ষার।

বর্ষার পরিবার জানায়, বর্ষা আক্তার ১৮ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমদিকে তেমন গুরুত্ব দেননি। অসুস্থ শরীর নিয়ে বিদ্যালয়ে যেতেন। বেশি অসুস্থ হয়ে পড়লে ২৫ জুলাই পরিবারের সদস্যরা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু জ্বরের আলামত পান। পরে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ২৬ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে তাকে ভর্তি করানো সম্ভব হয়নি। শনিবার তাকে ঢাকার সাইনবোর্ড এলাকার প্র-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে কয়েক দফায় ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। তার অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা জাজিরায় বাড়িতে বসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ডেঙ্গু শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকায় পাঠানো হয়। এখন পর্যন্ত জাজিরায় সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত অন্য রোগীরা ঢাকা থেকে জ্বর নিয়ে জাজিরায় এসেছেন।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান বলেন, বুধবার সকাল ১০টা পর্যন্ত শরীয়তপুর জেলায় ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ডেঙ্গু সচেতনতার জন্য স্বাস্থ্য বিভাগ কাজ করছে। আমাদের উপজেলা ও জেলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। যারা এখানে চিকিৎসা নিচ্ছে তাদের সর্বোচ্চ সাপোর্ট দেয়া হচ্ছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর