,

অর্ডার দিলেন আইফোন, এলো সাবান!

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ স্ন্যাপডিলে অফার দেখে আইফোন অর্ডার করেছিলেন পারভিন শর্মা। সময় মতোও ডেলিভারিও এসেছিল। কিন্তু বাক্স খুলতেই অবাক করা কান্ড। আইফোনের বদলে বাক্সে সাবান।এরপর স্ন্যাপডিলে বার বার অভিযোগ জানিয়েও সুরাহা পাননি পারভিন। অবশেষে ভোক্তা অধিকার সংস্থায় অভিযোগ করেন।ঘটনার প্রায় দুই বছর পর মিলল বিচার। সম্প্রতি পারভিনের হাতে ১ লাখ টাকা ক্ষতিপূরণ তুলে দিতে নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংস্থা।

পারভিন জানান, ৪ মার্চ ২০১৭ সালে স্ন্যাপডিলে আইফোন অর্ডার করেন। তখনই পেমেন্টও করে দেন তিনি। এর ঠিক দুই দিন পর তাঁর হাতে ডেলিভারি এসে পৌঁছয়। বাক্সটি দেখেই সন্দেহ হয় তাঁর। বাক্স খুলতেই দেখা যায়, ফোনের বদলে বাক্সে ভরা একটি সাবান। এর পরেই রিটার্ন ও রিফান্ডের জন্য স্ন্যাপডিলে-এর সাইটে আবেদন করেন তিনি। কাস্টমার কেয়ারেও ফোন করেন।

কিন্তু স্ন্যাপডিলের পক্ষ কোনও সহযোগিতা করা হয়নি। উপরন্তু সেলারের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখেন সেই অ্যাকাউন্টটিই ডিলিট করে দেওয়া হয়েছে। এরপরেই ভোক্তা অধিকার সংস্থার দারস্থ হন তিনি।

অভিযোগ জানানোর পরেই ঘটনার তদন্ত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ার পরে স্ন্যাপডিল, সেলার ও কুরিয়ার সংস্থাকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দিতে নির্দেশ দেওয়া হয়। হয়রানির জরিমানা ও আর্থিক ক্ষতিপূরণ হিসাবে পারভিনকে দেওয়া হবে এই টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর