,

বলিউড তারকাদের ‘মাদক সেবন’ নিয়ে তোলপাড়!

news-image

বিনোদন ডেস্ক : করণ জোহরের পার্টিতে দীপিকা, রণবীর, মালাইকাসহ অন্যরা। ছবি : সংগৃহীত
নির্মাতা-প্রযোজক করণ জোহর সম্প্রতি বলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটি জমকালো পার্টি দেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, ভিকি কুশল, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, শহিদ কাপুর, নির্মাতা অয়ন মুখার্জিসহ অনেক তারকা।

বলিউড তারকাদের সঙ্গে করণ জোহরের সেই পার্টির একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। বিনোদন দুনিয়া ছেড়ে যার প্রভাব পড়ল ভারতের রাজনীতিতেও। অভিযোগ, ওই পার্টিতে সেলিব্রেটিরা মাদক সেবন করেছেন। কেউ আবার সেই অভিযোগ নাকচ করে দিয়েছেন। করণের পার্টি নিয়ে বিতর্ক তুঙ্গে।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ভারতের শিরোমণি আকালি দলের বিধায়ক (এমএলএ—মেম্বার অব দ্য লেজিসলেটিভ অ্যাসেমব্লি) মাজিন্দার সিরসা অভিযোগ করেছেন, তারকারা ওই পার্টিতে মাদক গ্রহণ করেছেন। এর পরই বিতর্ক শুরু। সিরসার অভিযোগ নাকচ করে দিয়েছেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। ওই অভিযোগের জন্য সিরসাকে ক্ষমাও চাইতে বলেছেন মিলিন্দ।

কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা টুইটারে লিখেছেন, ওই পার্টিতে তাঁর স্ত্রীও ছিলেন। কেউ মাদক গ্রহণ করেননি। সিরসাকে ‘মিথ্যা ও মানহানিকর’ কথাবার্তা না ছড়াতে হুঁশিয়ারি তাঁর। সিরসাকে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলেছেন মিলিন্দ।

দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিং ও রণবীর কাপুরের প্রেমিকা আলিয়া ভাট অবশ্য ওই পার্টিতে ছিলেন না। রণবীর সিং এখন ‘৮৩’ ছবির শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন। আর আলিয়া সদ্যই ‘সড়ক টু’ ছবির নিজের অংশের শুটিং শেষ করেছেন। সূত্র : ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১