,

ট্রেনের অগ্রিম টিকিট : চতুর্থ দিনেও উপচেপড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি চলছে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৯টায়। আজ দেওয়া হচ্ছে আগামী ১০ আগস্টের আগাম টিকিট।

অগ্রিম টিকেট পেতে কমলাপুর, বনানী, বিমানবন্দর, তেজগাঁও রেল স্টেশন ও ফুলবাড়িয়া পুরাতন রেলস্টেশনে গত কয়েকদিনের চেয়ে আজ মানুষের ভিড় আরো বৃদ্ধি পেয়েছে। তবে মোবাইল অ্যাপের মাধ্যমে ১০ আগস্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে সকাল ৬টা থেকেই।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। দেওয়া হচ্ছে রংপুর, রাজশাহী ও খুলনাঞ্চলের টিকিট। সকাল ৯টায় শুরু হওয়ার পর বিক্রি চলবে ৪টা পর্যন্ত। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

আজ ২৭ হাজার ৮৮৫টি অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। এরমধ্যে ১৩ হাজার ৯৪৩টি টিকিট বিক্রি হচ্ছে ঢাকার পাঁচটি রেলওয়ে স্টেশনের কাউন্টারে। কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়া বাকি চারটি স্টেশন হলো বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া। আর ১৩ হাজার ৯৪২ টিকিট বিক্রি হবে অনলাইনে রেল সেবা অ্যাপসের মাধ্যমে।

রেলওয়ের তথ্য মতে, ১ আগস্ট ১০ আগস্টের টিকিট বিক্রির পর ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের অগ্রিম টিকিট।

এদিকে টিকিট বিক্রিতে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে কাজ করছে আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাব।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। অনিয়ম রোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর