,

বিরতিতে যাচ্ছেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ০, ১৯, ২! শ্রীলংকা সিরিজে তিন ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালের রান। অথচ সাকিববিহীন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল তার সামনে। কিন্তু তিনি প্রত্যাশা তো মেটাতে পারেননি, উলটো খেলেছেন খুবই বাজে।

এর আগে টানা ছয় ম্যাচে বোল্ড হয়ে ওপেনার হিসেবে বিশ্ব ক্রিকেটে বাজে নজির গড়েন। বিশ্বকাপেও খেলতে পারেননি প্রত্যাশা অনুযায়ী। অথচ তার কাছে চাওয়া ছিল আকাশছোঁয়া। এই তামিম এখন চাচ্ছেন ক্রিকেট থেকে বিরতি নিয়ে আরও দুর্দান্তভাবে ফিরে আসতে।

গতকাল বুধবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর গণমাধ্যমকে এমনটাই বললেন তামিম। তবে কখন-কীভাবে বিরতিতে যাবেন তা স্পষ্ট করে বলেননি এই প্রথম ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করা দেশসেরা এই ওপেনার।

কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ম্যাচ শেষে তামিম বলেন, ‘বিশ্বকাপ থেকেই আমি নিজেকে নিজে ডুবিয়েছি। আমি চেষ্টা করেছি কিন্তু যথেষ্ঠ নয়। সম্ভবত আমার কিছু সময় নেওয়া উচিত খেলার বাইরে এবং আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসা উচিত।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। গতকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১২২ রানের বড় ব্যবধানে হেরে ধবলধোলাই হলেন তামিম ইকবালরা।

এর আগে প্রথম ম্যাচে ৯১ ও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হারে টাইগাররা। একটি ম্যাচেও ব্যাটে-বলে তামিমরা লড়াই করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর